জাতীয়

গণঅভ্যুত্থানে আহত ৭ জনকে চিকিৎসা দেবে তুরস্ক

গণঅভ্যুত্থানে আহত ৭ জনকে চিকিৎসা দেবে তুরস্ক
ছবি: সংগৃহিত

গণঅভ্যুত্থানে আহত ৭ জনকে চিকিৎসা দেবে তুরস্ক

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত ৭ জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে তুরস্ক সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস শাখার মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা রবিবার (৩ নভেম্বর) বলেন, ‘তুরস্ক সম্প্রতি আমাদের কাছে এটি নিশ্চিত করেছে।

এই উদার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে, তুরস্ক সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে।’

তিনি বলেন, তুরস্ক সরকার বিনামূল্যে চিকিৎসা দিতে রাজি হওয়ায় এখন কোন ৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বেছে নেওয়া হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় সে ব্যাপারে তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে।

মৃধা বলেন, এই সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন। বিশেষ করে ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশের বর্তমান চাহিদার প্রেক্ষিতে তুরস্কের সহায়তার এটি একটি উদাহরণ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাতকালে আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা হয়।

২০২৪ সালের ২৭শে আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোন আলাপের সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে তুরস্ক সরকারের একটি প্রতিনিধি দল সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান করতে ১৩ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশ সফর করে।

প্রতিনিধি দলটি নির্বাচন ব্যবস্থা, আর্থিক খাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের জন্য সম্ভাব্য তুরস্কের সহায়তার বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা করেছে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৯ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৯ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১২ ঘন্টা আগে