জাতীয়

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

জায়ামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে ১৪ দল একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৯ জুলাই) ১৪ দলের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

সেতুমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের নির্বাচনের আগে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে নির্বাচন কমিশন। সে সময় ৩৮টি দলের সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামীও নিবন্ধিত হয়। আইন অনুযায়ী শুধু নিবন্ধিত দলগুলোই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়।

জামায়াতকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তরীকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ২০০৯ সালের জানুয়ারিতে একটি রিট আবেদন করেন। চার কারণে জামায়াত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারে না বলে রিট আবেদনে বলা হয়।

ওই রিটের প্রেক্ষিতে ২০০৯ সালের ২৭ জানুয়ারি হাইকোর্ট একটি রুল জারি করে। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) ও ৯০(সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। এরই মধ্যে নিবন্ধন বাঁচাতে দলীয় গঠনতন্ত্রে ব্যাপক সংশোধন আনে জামায়াত।

রুলের ওপর শুনানি শেষে ২০১৩ সালের ১ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ রায় দেয়। সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয় ওই রায়ে। ফলে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতের নির্বাচন করার পথ বন্ধ হয়ে যায়।

ওই রায়ের স্থগিতাদেশ চেয়ে জামায়াতের করা আবেদন ওই বছরের ৫ আগস্ট খারিজ করে দেয় আপিল বিভাগের চেম্বার আদালত। পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী আপিল করে। ২০১৯ সালের ১৯ নভেম্বর সেটিও খারিজ হয়ে যায়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর ২০১৮ সালের ২৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ২০১৭ সালের মার্চে জামায়াতের জন্য বরাদ্দ মার্কা দাঁড়িপাল্লা প্রতীকের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট জারি করে নির্বাচন কমিশন।

আদালতে নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় জামায়াত দশম এবং একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য বিবেচিত হয়নি। পাশাপাশি স্থানীয় সরকারের কোনো নির্বাচনেও দলীয়ভাবে অংশ নিতে পারেননি দলটি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতারা বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছেন।

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

হাম হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

সারাদেশ

১৪ মিনিট আগে

হেতেমখাঁ-বর্ণালী সড়ক

সম্পন্ন হলো উন্নয়ন কাজ হেতেমখাঁ-বর্ণালী সড়ক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন

রাজশাহী

১৬ মিনিট আগে

৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

দীর্ঘ সময় ধরে পণ্যমূল্য বাড়তে থাকায় নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন আয়ের পরিবার ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীলদের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফের পূর্বাভাসে অবনতির ধারাও স্পষ্ট। সংস্থাটি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে ৪ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করলেও জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং অক্টোবরে আরও কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সময়ে মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।

স্পেশাল ফিচার

৩১ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৪ ঘন্টা আগে