জাতীয়

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি
ছবি: সংগৃহিত

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৮১ তম, স্কোর ছিল ১৯। তবে এ বছর ১২৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪ তম, স্কোর ১৯ দশমিক ৪। বাংলাদেশে ক্ষুধার মাত্রা মধ্যম পর্যায়ে। এই সূচক প্রকাশ করেছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স। তবে ২০১৬ সালের তুলনায় এবছর ক্ষুধার মাত্রা কমেছে বাংলাদেশে, তখন স্কোর ছিল ২৪ দশমিক ৭।

সূচক বলছে, ক্ষুধার মাত্রা উচ্চমাত্রায় থাকলেও বাংলাদেশ ক্ষুধা নিরসনে ভালো করছে। তবে এখনও ১১.৯ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। আর ২ দশমিক ৯ শতাংশ শিশু তার পঞ্চম জন্মদিনের আগেই মৃত্যুবরণ করে। অপুষ্টির কারণে ২৩ দশমিক ৬ শতাংশ পাঁচ বছরের কম বয়সী শিশুর বয়স অনুপাতে উচ্চতা বাড়ছেনা আর ১১ শতাংশ ৫ বছরের কমবয়সী শিশুর উচ্চতা অনুযায়ী ওজন বাড়ছে না বলেও উল্লেখ করা হয় সূচকে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ৫৬তম। নেপালের অবস্থান ৬৮ তম। এরপরেই রয়েছে বাংলাদেশ। ভারতের অবস্থান ১০৫ আর পাকিস্তানের অবস্থান ১০৯ তম।

এ বছরের ক্ষুধা সূচক বলছে, দক্ষিণ এশিয়ায় ক্ষুধার মাত্র গুরুতর কারণ এই অঞ্চলে রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও অপুষ্টি। দক্ষিণ এশিয়ার ২৮২ মিলিয়ন মানুষ অপুষ্টির মধ্যে আছে।

এছাড়া বিশ্বের ৬টি দেশে বুরুন্ডি, শাদ, মাগাগাস্কার, সোমালিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেনে ক্ষুধার মাত্রা উদ্বেগজনক। ৩৬টি দেশে ক্ষুধার মাত্রা রয়েছে গুরুতর পর্যায়ে। ২২টি দেশে ক্ষুধার মাত্রা একেবারেই নিম্ন পর্যায়ে আছে।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

২ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৪ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৪ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৪ ঘন্টা আগে