জাতীয়

ফরিদপুরে নিজের শটগানের গুলিতে ডিবি কর্মকর্তা আহত

ফরিদপুরে নিজের শটগানের গুলিতে ডিবি কর্মকর্তা আহত
ছবি: সংগৃহীত

ফরিদপুরে নিজের শটগানের গুলিতে ডিবি কর্মকর্তা আহত

ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের সময় নিজের শটগানের গুলিতেই এক নারী ডিবি কর্মকর্তার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদদাতা পান্না বালা জানান, এর আগে সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।

সেখান থেকে মিছিল নিয়ে এগোতে থাকলে মাঝপথেই শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগ তাদের ওপর হামলা করে। পরে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। কিন্তু সামনে আগাতে গেলে পুলিশ বাধা দেয়। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ সময় ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয় ১০ জন। পরে বিক্ষোভকারীরা আবার মেডিক্যালে ফেরত আসার সময় সংঘবদ্ধ হয় শিক্ষার্থীরা।

তাদের বাধা দিতে আবারো ৮ থেকে ১০ রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। কিন্তু পুলিশের দিকেই বাতাস বয়ে যাওয়ার কারণে টিয়ারশেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে লাগে। ফিরে এসে মেডিক্যাল সড়কের সামনে ২০ মিনিটের মতো অবস্থান নেয় শিক্ষার্থীরা।

সূত্র : বিবিসি

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৮ ঘন্টা আগে