জাতীয়

ফাঁসপ্রশ্নে রেলে নিয়োগ পরীক্ষা, তালিকা হচ্ছে সেই চাকরিপ্রার্থীদের

ফাঁসপ্রশ্নে রেলে নিয়োগ পরীক্ষা, তালিকা হচ্ছে সেই চাকরিপ্রার্থীদের
ছবি: সংগৃহীত

ফাঁসপ্রশ্নে রেলে নিয়োগ পরীক্ষা, তালিকা হচ্ছে সেই চাকরিপ্রার্থীদের

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় আবেদ আলী চক্রের ফাঁস করা প্রশ্নে শতাধিক চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। তাদের তালিকা তৈরি করা হচ্ছে।

সম্প্রতি পিএসসির উপ-পরিচালক, সহকারী পরিচালক, ডেপাচ রাইডার, অফিস সহকারী ও সাবেক গাড়িচালকসহ ১৭ জনকে গ্রেফতারের পর এসব তথ্য বেরিয়ে আসে। গ্রেফতারদের দেওয়া তথ্য বলছে— চক্রটি শুধু রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নয়, গত দেড় যুগের বেশি সময় বিসিএস ক্যাডারসহ নন-ক্যাডারের অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত।

সিআইডির একাধিক কর্মকর্তা জানান, রেলওয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। যারা ফাস হওয়া প্রশ্নে পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের বিষয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তাদের গ্রেফতার করা হবে। এছাড়া অন্যান্য নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য পাওয়া গেছে, সে বিষয়েও তদন্ত করা হবে।

মুহম্মদ তৌহিদুল ইসলাম সিআইডির বিশেষ পুলিশ সুপার। প্রশ্নফাঁস মামলার এই তদন্ত কর্মকর্তা বলেন, এর আগে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছিল। সেই প্রশ্ন যারা উত্তীর্ণ হয়ে চিকিৎসক হয়েছিলেন— এমন অনেককে গ্রেফতার করা হয়েছিল।

কীভাবে হতো প্রশ্নফাঁস

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পিএসসির উপ-পরিচালক আবু জাফর বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তার চক্রের সদস্যদের হাতে তুলে দিতেন। অফিস সহায়ক সাজেদুল ইসলাম তার কাছ থেকে প্রশ্নপত্র কিনে সহযোগী শাখাওয়াত হোসেন ও তার ছোট ভাই সাইম হোসেনকে দিতেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রার্থী সংগ্রহ করতেন।

সাজেদুল পিএসসির একজন সদস্যের কক্ষের ট্রাংক থেকেও প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। শাখাওয়াত ও সাইম নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার দু-এক দিন আগে ঢাকা এবং ঢাকার বাইরে বাসা ও হোটেল ভাড়া করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্নপত্র ও উত্তর বিতরণ করতেন। সাজেদুল চাকরিপ্রত্যাশী সংগ্রহের পাশাপাশি ফাঁস করা প্রশ্ন পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর কাছে বিক্রি করতেন। আবেদ আলী চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভাড়া ঘরে রেখে প্রশ্নের উত্তর মুখস্থ করাতেন।

আবু সোলায়মান ওরফে সোহেল চাকরিপ্রার্থী সরবরাহ ও বুথ পরিচালনা করতেন। ডেসপাচ রাইডার খলিলুর রহমান সাজেদুলের কাছ থেকে ফাঁস করা প্রশ্নপত্র কিনতেন এবং পিএসএসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবিরের দেওয়া প্রশ্ন চাকরিপ্রার্থীদের কাছে বিক্রি করতেন। জাহিদুল ইসলাম ফাঁস করা প্রশ্ন সংগ্রহ করে চক্রের সদস্য লিটন সরকার ও প্রিয়নাথের কাছে বিক্রি করতেন।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৭ ঘন্টা আগে