জাতীয়

বাংলাদেশে ঢুকে মাছ শিকার, ৪৮ ভারতীয় জেলে আটক

বাংলাদেশে ঢুকে মাছ শিকার, ৪৮ ভারতীয় জেলে আটক
ছবি: সংগৃহিত

বাংলাদেশে ঢুকে মাছ শিকার, ৪৮ ভারতীয় জেলে আটক

সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ড ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে।

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে-সংলগ্ন গভীর সাগর থেকে এসব ট্রলার ও ভারতীয় জেলেদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী।পরে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানা পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ড ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্টগার্ড দফতরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিলামে তোলা হয়। পরে ভোররাত ৪টায় আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে আটক জেলেদের আদালতে পাঠানো হবে।

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

২ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

২ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

৩ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে