জাতীয়

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি’

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি’
ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি’

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা প্রাকৃতিক নয়। এই বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার (২১ আগস্ট) রাতে রাজু ভাস্কর্যে ভারতের সাথে বাংলাদেশর আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এক বিক্ষোভে সমাবেশ এ মন্তব্য করেন তারা।

তারা বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সব অসম চুক্তি বাতিল করতে হবে। বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। অভিন্ন নদীতে কোন বাঁধ দেয়া চলবে না। এ সময় আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তারা।

এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালি, মৌলভীবাজার, রাঙ্গামাটিসহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১২ ঘন্টা আগে