জাতীয়

জনগণের মতামত চেয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

জনগণের মতামত চেয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
ছবি: সংগৃহিত

জনগণের মতামত চেয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন (এলজিআরসি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ভবনে এটির কার্যক্রম শুরু করে জনসাধারণের মতামত ও সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে (এলজিআরসি)।

চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলজিআরসি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিম্নলিখিত প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করেছে :

ওয়েবসাইট : www.lgrc.gov.bd

ফেসবুক : facebook.com/lgrc24

ইমেইল : lgrcbd@gmail.com

মোবাইল ফোন : ০১৩২৫২১২৪৭৫

কমিশন এই যোগাযোগের প্ল্যাটফর্মমগুলো ব্যাপকভাবে প্রচার করার জন্য টেলিভিশনের স্ক্রলসহ সকল প্রকার গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে।

সূত্র : ইউএনবি