জাতীয়

৪ লাশ নিয়ে শহীদ মিনার-শাহবাগে বিক্ষোভ, পুলিশের গুলি

৪ লাশ নিয়ে শহীদ মিনার-শাহবাগে বিক্ষোভ, পুলিশের গুলি
ছবি: সংগৃহীত

৪ লাশ নিয়ে শহীদ মিনার-শাহবাগে বিক্ষোভ, পুলিশের গুলি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চারটি লাশ নিয়ে শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), টিএসসি, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ এলাকায় বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। মরদেহগুলো আজ রোববার বিক্ষোভে নিহতদের বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের একজন হলেন—তাহিদুল ইসলাম (২২)। তিনি রাজধানীর ফার্মগেটে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের থুতনিতে গুলির চিহ্ন আছে। বিভিন্ন জায়গা থেকে দেড় শর মতো আহত হয়ে হাসপাতালে এসেছে। ৪৩ জনকে ভর্তি দেওয়া হয়েছে আহতদের মধ্যে বেশির ভাগই গুলিবিদ্ধ হয়েছে।

সরেজমিন দেখা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে ঢামেক থেকে তিনটি লাশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সোয়া ৬টার দিকে আন্দোলনকারীরা সেগুলো কাঁধে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে মিছিল নিয়ে যান।

লাশ কাঁধে থাকা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার সংঘর্ষ থেকে ঢামেক হাসপাতালে থাকা এ লাশগুলো নিয়ে আসেন তাঁরা।

এদিকে লাশ নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ থানার ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর গুলি ছুড়ে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। আন্দোলনকারীরা কাঁটাবন মোড়ের দিকে দৌড়ে যান। পুলিশে গুলিতে তাৎক্ষণিক তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। পরে শাহবাগ এলাকা ছেড়ে চলে যান সবাই। বর্তমানে (সন্ধ্যা ৬টা) আন্দোলনকারীদের একটি অংশ শহীদ মিনার এলাকায় অবস্থান করছেন।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১২ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৬ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৬ ঘন্টা আগে