ভারত সফর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয় বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনার দেওয়া ব্রিফিংয়ের বিষয়ে ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি সরকার। একই সঙ্গে শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের ভারত সফর করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাতে ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম

রোববার রাতে ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের নেতারা বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানান।

নাহিদ ইসলাম বলেন, সরকার নজিরবিহীনভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো দলীয়করণ করেছে। তারা তাদের ৩১ দফাও পালন করছে না। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিও সরকার রক্ষা করছে না। সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ রাজপথেই তার মোকাবিলা করবে

নাহিদ ইসলাম বলেন, সরকার নজিরবিহীনভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো দলীয়করণ করেছে। তারা তাদের ৩১ দফাও পালন করছে না। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিও সরকার রক্ষা করছে না। সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ রাজপথেই তার মোকাবিলা করবে। বিরুদ্ধেই কথা বলেছেন।