জাতীয়

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার নিয়ে জাতিসঙ্ঘের উদ্বেগ প্রকাশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার নিয়ে জাতিসঙ্ঘের উদ্বেগ প্রকাশ
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস - ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার নিয়ে জাতিসঙ্ঘের উদ্বেগ প্রকাশ

জাতিসঙ্ঘ মুখপাত্র স্টেফান ডুজারিক সোমবার (২৯ জুলাই) বলেছেন, জাতিসঙ্ঘ মহাসচিব সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। ডুজারিক বলেন, অ্যান্তনি গুতেরেস নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন।

ডুজারিক বলেন, 'মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রারিক্ত শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত।'

তিনি আরো বলেন, 'তিনি সকল সহিংস ঘটনার দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার ডাক পুনরায় ব্যক্ত করেছেন।' ডুজারিক বলেন, জাতিসঙ্ঘ ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে তাদের উদ্বেগের কথা তুলে ধরা অব্যাহত রেখেছে। তিনি বলেন, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে সব চেয়ে বেশি সৈন্য নিয়োগকারী দেশ হিসেবে বাংলাদেশ মানবাধিকার সমুন্নত রাখবে বলে তারা বিশ্বাস করে।

দুজারিক জানান যে জাতিসঙ্ঘ ইনসিগনিয়াযুক্ত সামরিক যানবাহন রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে সরকারের বক্তব্য তারা আমলে নিয়েছে। তবে তিনি এ’বিষয়ে তার কয়েক দিন আগের বক্তব্য পুনরায় ব্যক্ত করেন।

তিনি বলেন, জাতিসঙ্ঘের সৈন্য এবং পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল তখনই জাতিসঙ্ঘ প্রতীক এবং সরঞ্জামগুলো ব্যবহার করবে, যখন তারা জাতিসঙ্ঘের শান্তিরক্ষা বা জাতিসঙ্ঘের রাজনৈতিক মিশনের অংশ হিসাবে কাজ করবে।'

সূত্র : ভয়েস অব আমেরিকা

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

হাম হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

সারাদেশ

১৭ মিনিট আগে

হেতেমখাঁ-বর্ণালী সড়ক

সম্পন্ন হলো উন্নয়ন কাজ হেতেমখাঁ-বর্ণালী সড়ক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন

রাজশাহী

১৯ মিনিট আগে

৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

দীর্ঘ সময় ধরে পণ্যমূল্য বাড়তে থাকায় নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন আয়ের পরিবার ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীলদের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফের পূর্বাভাসে অবনতির ধারাও স্পষ্ট। সংস্থাটি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে ৪ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করলেও জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং অক্টোবরে আরও কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সময়ে মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।

স্পেশাল ফিচার

৩৪ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৪ ঘন্টা আগে