জাতীয়

কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তার লাশ টাঙ্গাইলে দাফন

কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তার লাশ টাঙ্গাইলে দাফন
ছবি: সংগৃহিত

কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তার লাশ টাঙ্গাইলে দাফন

ছোটবেলা থেকেই খুব মেধাবী আর সাহসী ছিলেন তানজিম ছারোয়ার নির্জন। বিভিন্ন সময় তিনি স্বজনদের বলতেন তার ভবিষ্যত স্বপ্নের কথা। তিনি বলতেন, তোমরা আমার জন্য শুধু দোয়া করো। আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যতে সেনাবাহিনীর প্রধান হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।

কিন্তু দুর্ভাগ্য, তার এই স্বপ্ন আর পুরণ হলো না। স্বপ্ন পুরণের আগেই ডাকাতদের ছুরিকাঘাতে পাড়ি জমালেন না ফেরার দেশে। নির্জনের এই ভবিষ্যত স্বপ্নের কথাগুলো জানান তার মামা আশরাফ আলী খান শরিফ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি বিকেলে জেলা সদর হেলিপ্যাডে নির্জনের লাশের জন্য অপেক্ষা করছিলেন।

তিনি নয়া দিগন্তকে বলেন, আজ (মঙ্গলবার) ভোর সাড়ে ৬টায় সেনাবাহিনী থেকে ফোন করে আমাদের জানানো হয় নির্জন অসুস্থ, আপনারা চট্টগ্রাম আসেন। আমরা রওয়ানা হয়ে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত গেলে তারা আবার ফোন করে নির্জনের মৃত্যুর খবরটি জানান।

নির্জন নিজেকে নিয়ে যেমন স্বপ্ন দেখতেন তেমনি তার পরিবারের সবস্বপ্নই ছিল শুধু তাকে ঘিরে। এক ভাই এক বোনের মধ্যে নির্জন ছিলেন ছোট। সবার আদরের। বাবা ছরোয়ার জাহান ব্যবসায়ী। মা নাজমা আক্তার স্কুল শিক্ষিকা। কয়েক বছর আগে বোন সূচির বিয়ে হয়েছে। ছোট্ট সাজানো গোছানো সংসার। অথচ মুহূর্তেই এলোমেলো হয়ে গেলো সবকিছু।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট নির্জনের লাশ বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা সদর হেলিপ্যাডে এসে অবতরণ করে। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নির্জনের লাশ গ্রহণ করেন। নিহতের পরিবারের কয়েকজন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

হেলিকপ্টার থেকে লাশ নামিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকায় তার নিজ গ্রামে। বাড়িতে লাশ পৌঁছার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। ভাইকে হারিয়ে পাগলপ্রায় একমাত্র বোন সূচি। যারা নির্জনকে এভাবে হত্যা করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সবাই।

মঙ্গলবার বাদ আসর টাঙ্গাইলের বোয়ালী মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনের কর্তাব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক লোক জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, কক্সবাজারের চকোরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাতরা তানজিম ছারোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করলে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরে পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ মিলিটারী একাডেমি হতে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২২ মিনিট আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৪১ মিনিট আগে

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

আহত ৩০৯ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

২ ঘন্টা আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১৩ ঘন্টা আগে