জাতীয়

বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে: উপদেষ্টা নাহিদ

বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে: উপদেষ্টা নাহিদ
ছবি: সংগৃহিত

বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে: উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আমাদের দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে। অভ্যন্তরীণ সমস্যা আমাদের অভ্যন্তরীণভাবেই সমাধান করতে হবে।

এ ব্যাপারে আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে (পার্বত্য চট্টগ্রাম) যাচ্ছেন। অভ্যন্তরীণভাবে আমরা সমাধানের চেষ্টা করছি। দেশ সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে। নানাভাবে পরিস্থিতির সংকট করার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না।

নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধের বিষয়টি সত্য নয়। এ বিষয়ে সেখানের জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও আমি কথা বলেছি। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়ার অনুরোধ রইল।

পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এখানে যেহেতু প্রতিবছর বন্যা হয় সেজন্য স্থায়ী একটি সমাধান প্রয়োজন। ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বাঁধগুলো কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। এখন আমরা পুনর্বাসন কার্যক্রমে জোর দিচ্ছি। প্রাথমিকভাবে গৃহ নির্মাণে সবার চাহিদা রয়েছে। পাশাপাশি যাদের শিক্ষা সামগ্রী নষ্ট হয়ে গেছে তা দ্রুত সরবরাহ করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ভারতের এভাবে বাঁধ খুলে দেওয়া উচিত হয়নি। যদিও তারা বিষয়টি স্বীকার করেনি। এ বিষয়ে যৌথ নদী কমিশন, কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ভারতের সঙ্গে কথা বলা হচ্ছে।

এর আগে ছাগলনাইয়া উপজেলার আন্ধারমানিক এলাকা ঘুরে ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এ সময় ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

শামসু কাকা নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

কিছু মানুষের জীবন উপন্যাসের মতো, অথচ তাঁদের নিয়ে কোনো উপন্যাস লেখা হয় না। তাঁদের জীবনে থাকে না বড় কোনো প্রাপ্তির গল্প, থাকে না সাফল্যের জাঁকজমক। থাকে শুধু বেঁচে থাকার নিরন্তর লড়াই, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা আর নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চলা। তাঁরা জীবনভর অন্যের জন্য বাঁচেন, অথচ নিজেদের জীবনে কতটা সুখী হতে পেরেছেন, সেই হিসাবটা আর কখনো মেলানো হয় না।

স্পেশাল ফিচার

৩২ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে