বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী নগরীর কুমারপাড়ার ফুড ভিলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপত্বিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি। আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল। সম্মেলনে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দায়িত্বশীলদের ভূমিকা ও করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খাঁন এমপি দায়িত্বশীলদের উদ্দেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। ্তব্যে নুরুল ইসলাম বুলবুল এমপি ও ড. মাওলানা কেরামত আলী দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।




