সংগঠন সংবাদ

ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
ছবি: সংগৃহিত

ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার রাতে জামায়াতে ইসলাম ধামইরহাট শাখার স্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধামইরহাট প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার পশ্চিম অঞ্চলের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আবু সালেহ্ মুসা, ধামইরহাট ইউনিয়নের আমির ইউনুছার রহমান, ওলামা বিভাগের সভাপতি আব্দুল কাহার সিদ্দিক প্রমুখ।

দীর্ঘ ১৭ বছর পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা জানান আগামী নির্বাচনে জামায়াত পুরোপুরি ভাবে প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে ইসলামী কল্যাণমূখী, দূর্নীতিমুক্ত ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করা হয়।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে