সংগঠন সংবাদ

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কাঠমিস্ত্রী তারেকের গ্রামের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কাঠমিস্ত্রী তারেকের গ্রামের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ
ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কাঠমিস্ত্রী তারেকের গ্রামের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাঠমিস্ত্রী তারেকের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে দিয়ারপাড়ায় তার স্বজনদের সাথে দেখা করেছেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে জামায়াত নেতৃবৃন্দ তার বাড়িতে যান।এ সময় তারা নিহত কাঠমিস্ত্রী তারেকের দাদি ও ছোট বোনের হাতে কিছু নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সাবেক মেয়র নজরুল ইসলাম , জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সাংসদ লতিফুর রহমান, জেলা আমীর অধ্যাপক আবুজার গিফারী, জেলা জামায়াত নেতা আব্দুল খালেক ও প্রভাষক মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলা আমীর শাহআলম, সেক্রেটারী ইমামুল হুদা,রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুক্তারুল ইসলাম, চৌডালা ইউনিয়ন জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন ঢাকার শেরেবাংলা নগর এলাকায় সে গত ৫ আগষ্ট গুলিবিদ্ধ হয়। গত ৯ আগষ্ট ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরের দিন ১০ আগষ্ট তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়ারপাড়ায় তাকে দাফন করা হয়।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৮ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৯ ঘন্টা আগে