সংগঠন সংবাদ

জামায়াত আমিরের সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত আমিরের সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহিত

জামায়াত আমিরের সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস ভিজিট করার সময় তিনি এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ‘সারা বিশ্বের মুসলিম দেশের মতো ফিলিস্তিনের সাথে আমাদের চিরদিনের আন্তরিক সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ক সামনে অটুট থাকবে, ইনশাআল্লাহ। বহুদিন ধরে এবং এই মুহূর্তে ফিলিস্তিন একটি নির্যাতিত দেশ। তাদের ওপর অমানবিক নির্যাতন চলছে। দিনের পর দিন শহীদের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সকল মানুষের সমর্থন রয়েছে। ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা, সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই ফিলিস্তিন একটি জাতি রাষ্ট্র হিসেবে পূর্ণ স্বাধীনতা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াক। কারণ এই জায়গাটা হচ্ছে অসংখ্য নবী-পয়গাম্বরদের স্মৃতি-বিজড়িত স্থান। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এই মাটিতেই রয়েছে।

ফিলিস্তিনের বঞ্চিত, ক্ষতিগ্রস্ত ভাই বোনদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। ফিলিস্তিনে যারা নিহত হয়েছেন আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুণ এবং আহতদের মহান রব সুস্থতার নিয়ামাত দান করুন। ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত সকল জনগণের প্রতি আমাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। ফিলিস্তিন বিশেষ করে গাজা উপত্যকার প্রতি বাংলাদেশের জনগণের অর্থবহ ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আমি ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসাথে আমি ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আশা প্রকাশ করছি যে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্থবহ সমর্থন, সাহায্য, সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন ও অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মো: সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৪ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে