সংগঠন সংবাদ

রাজশাহীর জামায়াত নেতা আবুল কালাম আজাদের ইন্তিকাল

রাজশাহীর জামায়াত নেতা আবুল কালাম আজাদের ইন্তিকাল
ছবি: সংগৃহিত

রাজশাহীর জামায়াত নেতা আবুল কালাম আজাদের ইন্তিকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বিশিষ্ট নেতা আবুল কালাম আজাদ (৮০) শুক্রবার বেলা সাড়ে ১২টার সময় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আবুল কালাম ছিলেন মহানগরী জামায়াতের সাবেক নায়েবে আমীর। এর আগে তিনি মহানগরীর সেক্রেটারি এবং বাংলদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পেশাগত জীবনে ছিলেন একজন ব্যবসায়ী। দীর্ঘদিন তিনি স্ট্রোকজনিত অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাজশাহীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

রাজশাহীর পুঠিয়া উপজেলার অধিবাসী হলেও তিনি নগরীর ছোট বনগ্রামে স্থায়ী হন। তাঁর দুই ছেলে ও তিন কন্যা রয়েছে। গতকাল রাত ৯টায় নগরীর ছোট বনগ্রাম বারো রাস্তার মোড়ে জানাজা শেষে হাতেম খান গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও মহানগরীর কর্মপরিষদ সদস্যগণ। বিৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলনের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ ও আপোষহীন।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

২ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৪ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৪ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৪ ঘন্টা আগে