রাজনীতি

হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা : জামায়াত আমির

হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা : জামায়াত আমির
ছবি: সংগৃহিত

হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা : জামায়াত আমির

শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা নেয়ার পরেই পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে মেধাবী ও চৌকস সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘গেল ১৫ বছরে যত অন্যায়, অত্যাচার-জুলুম করা হয়েছে তা ছিল শেখ হাসিনার মদদেই। শেখ হাসিনার নামে খুন, গুম ও হত্যা মামলা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। ন্যায্য বিচার চাই।’

শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘১৫ বছর ধরে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। দলীয় কার্যালয়গুলো সীলগালা করে দেয়া হয়েছে। বাড়িতেও থাকতে পারেনি নেতা-কর্মীরা। বাড়িতে থাকলেও জঙ্গি আখ্যা দিয়ে মামলা দেয়া হয়েছে। শুধু জামায়াত নয় বিরোধী মতের সকলের ওপর এ নির্যাতন করা হয়েছে।’

আমিরে জামায়াত বলেন, ‘অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে। অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন, তার উজির নাজিররাও একই রকম ছিলেন। গত ১৫ বছর মিথ্যা বলার প্রতিযোগীতা ছিল।’

দলীয় নেতা-কর্মীদের আইন হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন, ‘জামায়াত কোনো অন্যায় করবে না। অত্যাচার করবে না। মানুষের ক্ষতি করবে না। যেখানে অন্যায় দেখবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।’

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৮ ঘন্টা আগে