রাজনীতি

যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক

রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে একটি দোকান দখল করতে গিয়ে আওয়ামী শ্রমিক লীগের এক নেতা হাতেনাতে আটক হয়েছেন ।

বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা । তিনি উত্তর সিটির ৯৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।

মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে লোককে হাতেনাতে আটক করি।

এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়- ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে আসছিল।

এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

২ মিনিট আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

১৯ মিনিট আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৫৭ মিনিট আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৮ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে