রাজনীতি

আওয়ামী লীগের শনিবারের কর্মসূচি স্থগিত

আওয়ামী লীগের শনিবারের কর্মসূচি স্থগিত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শনিবারের কর্মসূচি স্থগিত

কোটা আন্দোলন নতুন করে সহিংস রূপ নেওয়ার মধ্যে শনিবার (৩ আগস্ট) দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও দলের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়েছে।

শোকাবহ আগস্ট উপলক্ষে শুক্রবার শোক মিছিল করার কথা ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের৷ পরে সে তারিখ পিছিয়ে শনিবার (৩ আগস্ট) বিকেলে শোক মিছিলের কথা জানানো হয়। এবার সেই তারিখও স্থগিত করা হলো।

শুক্রবার (২ আগস্ট) রাতে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

খুদে বার্তায় তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না। তবে পরবর্তী তারিখ খুদে বার্তায় জানানো হয়নি।

এর আগে শোকাবহ আগস্ট উপলক্ষে শুক্রবার ছুটির দিনে শোক মিছিল করার কথা ছিল ক্ষমতাসীনদের। তবে পরে জানানো হয়, শুক্রবার শোক মিছিল হচ্ছে না।

এ দিন বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিলের পরিবর্তে বাদ জুমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হয়।

শোক মিছিলের জন্য শনিবার বিকেল তিনটায় সময় নির্ধারণ করা হয়েছিল৷ তবে আগের রাতে সেই কর্মসূচি স্থগিত করা হলো।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২৫ মিনিট আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৩০ মিনিট আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩২ মিনিট আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে