রাজনীতি

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক, ভারতের সঙ্গে জনগণ-কেন্দ্রিক সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক, ভারতের সঙ্গে জনগণ-কেন্দ্রিক সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক, ভারতের সঙ্গে জনগণ-কেন্দ্রিক সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা

টানাপোড়েন পেরিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক চাওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর ভারতের সঙ্গে সম্পর্ক যেন কেবল সরকারের মধ্যে সোনালী অধ্যায় না হয়ে জনগণ–কেন্দ্রিক হয়, সেদিকে নজর দেওয়ার কথা বলেছেন তিনি।

গণ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসন অবসানের পর পররাষ্ট্রনীতিতেও পরিবর্তনের হাওয়া বইছে।

সবচেয়ে কাছের প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে হঠাৎ করেই তৈরি হয়েছে শীতলতা। আর একাত্তরে যে দেশের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার বিষয়টি আলোচনায় আসছে।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তৌহিদ হোসেন বলেন, অনেক কারণে হয়ত পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপোড়েন ছিল। সেটা যদি এখন স্বাভাবিক সম্পর্কে উন্নীত হয়, তাতে সবার খুশি হওয়া উচিত। খবর বিডিনিউজের।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরাতো সবার সাথে বন্ধুত্ব চাই। পাকিস্তানের সাথে এখন শত্রুতা করেতো আমাদের কোনো ফায়দা নাই। ভারতের সাথে সম্পর্কে যদি আপনারা মনে করেন যে, আসলে একটু টানাপড়েন চলছে, সেটা দ্বিপক্ষীয়ভাবে আমাদের চেষ্টা করতে হবে সমান্তরালে নিয়ে আসার। তবে একটা কথা যেটা আমরা সবসময় বলে আসছি, আমরা এখনো সেটা মনে করি, সেটা হলো যে, সম্পর্ক জনগণ–কেন্দ্রিক হতে হবে।

এমন হতে হবে যে, যেটাতে মানুষও মনে করে যে সম্পর্কটা ভালো। আমরা চাই, সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে। আমরা চাই যে, মানুষ এটাকে যুক্ত হোক। মানুষ মনে করুক যে, আসলে খুব ভালো সম্পর্ক। সেটা যে ছিল না, এটা স্বীকার করা ভালো। মানুষের মাঝে ক্ষোভ ছিল, সেগুলো প্রশমন করা সম্ভব দ্বিপক্ষীয় সঠিক পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে।

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশের কোনো ক্ষতি হয়েছে কি–না, এমন প্রশ্নে তিনি বলেন, এটাতো বিচার করবেন আরও অনেক পরে। দেখবেন যে আমাদের কোনো ক্ষতি হয়েছে কি–না। এই মুহূর্তেতো একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি, এখনই আপনি বিচার করতে পারবেন না, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কি হচ্ছি না। তাৎক্ষণিক কোনো ক্ষতির বিষয় দেখছেন কি–না, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইমেডিয়েটলি আমিতো কোনো সমস্যা দেখছি না।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে যে ধরনের খবর হয়েছে, সেটাকে ‘মিথ্যার বেসাতি’ আখ্যা দিয়ে তিনি বলেন, বিপ্লব সাধিত হওয়ার পরে ক্যাওয়াস কিছু থাকেই, যে কোনো দেশেই। এখানে বিপ্লব হয়েছে, সেটা মেনে নিতে হবে। কিছু ক্যাওয়াস ছিল, সেখানে কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে ভারতীয় পত্রিকা যেভাবে লেগে পড়েছিল, সেটা কেউ, এমনকি বিশ্বমিডিয়ায় যারা বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে, তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ফ্রি–ফ্যাংক থেকেছি সবসময় যে, হ্যাঁ, কিছু সমস্যা আছে, আমরা সেটা সমাধানের চেষ্টা করছি এবং সমাধান করেছি। কিন্তু ভারতীয় মিডিয়া একেবারে হাইপ সৃষ্টি করেছিল। আমার মনে হয়, আমরা সেই ধাপ পার করে এসছি।

পাকিস্তানের সঙ্গে ‘সম্পর্কোন্নয়নের’ এ সময়ে বিমসটেক বাদ দিয়ে সার্ককে সক্রিয় করার আলোচনার বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, বিমসটেক আমরা ভেবেছিলাম সার্কের একটা বিকল্প হয়ে দাঁড়াবে। এটা কিন্তু দাঁড়ায় নাই। কারণ, মিয়ানমার যতক্ষণ শান্ত না হবে, ততক্ষণ বিমসটেক সত্যিকার অর্থে খুব ইফেকটিভ কিছু হতে পারবে না।

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে