রাজনীতি

দ্বীন প্রতিষ্ঠা ছাড়া সমাজ থেকে বৈষম্য দূর হবে না-অধ্যাপক মুজিবুর রহমান

দ্বীন প্রতিষ্ঠা ছাড়া সমাজ থেকে বৈষম্য দূর হবে না-অধ্যাপক মুজিবুর রহমান
নগরীতে একটি সেমিনারে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

বৈষম্যহীন সমাজ মানেই হলও সমাজকে কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালনা করা। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে কুরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে না ততদিন পর্যন্ত দেশে বৈষম্য চলতেই থাকবে।

বৈষম্যহীন সমাজ মানেই হলও সমাজকে কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালনা করা। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে কুরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে না ততদিন পর্যন্ত দেশে বৈষম্য চলতেই থাকবে। দেশের শিক্ষানীতি, বিচার ব্যবস্থা, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হলে বর্তমান যারা আছেন বিশেষ করে দুর্নীতিবাজ, ঘুষখোরদের, শোষকদের সরানো প্রয়োজন নতুনভাবে নিয়োগ দিয়ে ঢেলে সাজাতে হবে।

যারা দুর্নীতি করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে তাদেরকে বহাল রেখে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বৈষম্যহীন করা সম্ভব নয়। বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের শুধু বক্তব্য শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না আমাদের ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। পতিত হাসিনা সরকার সমাজ থেকে বৈষম্য দূর করার নামে দেশের সকল স্তরে বৈষম্য সৃষ্টি করেছে। তারা তাদের দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষদের কোথাও কোন স্থান দেয়নি।

তিনি আরও বলেন, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। সমাজের একশ্রেণীর মানুষ ইসলামকে ভিন্নভাবে উপস্থাপন করে ইসলামকে কলঙ্কিত করেছে। সমাজ থেকে ঘুষ ,দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে তাকওয়া সম্পন্ন মানুষের প্রয়োজন। যাদের মধ্যে তাকওয়া নেই সে সব ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়া উচিত নয়। তিনি সমাজ ও রাষ্ট্রের সংস্করণের জন্য এ সরকারকে যৌক্তিক সময় দেবার কথা জানিয়ে বলেন সময়টা যাতে দীর্ঘ না হয়।

"বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ(স.) এর আদর্শ "শীর্ষক এক সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান একথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত রাজশাহীর একটি স্থানীয় মিলনায়তনে গতকাল সোমবার সকাল দশটায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগরীর সেক্রেটারী জনাব ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিশিষ্ট প্রবন্ধকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাসুদ আলম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ কে এম আব্দুল লতিফ, প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন হেলালী, বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি হাবিবুল্লাহ কাশেমী, অধ্যক্ষ মওলানা ইয়াহিয়া, মাওলানা রুহুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৪০ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

১ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

১ ঘন্টা আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

১ ঘন্টা আগে