রাজনীতি

আ’লীগ জন্ম থেকে ফ্যাসিবাদিদের দল: হামিদুর রহমান আযাদ

আ’লীগ জন্ম থেকে ফ্যাসিবাদিদের দল: হামিদুর রহমান আযাদ
সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আওয়ামীলীগের জন্মের ইতিহাস ফ্যাসিবাদের, বাকশালের ইতিহাস। তারা জন্ম থেকেই ফ্যাসিবাদের ধারক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আওয়ামীলীগের জন্মের ইতিহাস ফ্যাসিবাদের, বাকশালের ইতিহাস। তারা জন্ম থেকেই ফ্যাসিবাদের ধারক। ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামীলীগ লগি বৈঠার তান্ডব চালিয়ে জামায়াত ইসলামী ছাত্রশিবিরের ভাইদের শহীদ করেছিল। তার পিতার মতই শেখ হাসিনা এদেশে নব্য বাকশাল কায়েম করেছিল ছাত্র-জনতা সেটা রুখে দিয়েছে।

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত “২৮ শে অক্টোবর ২০০৬ পল্টনে হত্যাকান্ডের বিচার দাবি ও শহীদদের স্বরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার বেলা ২.৩০ টার দিকে রাজশাহী নগরীর ভূবনমোহন পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, শেখ হাসিনা অবৈধভাবে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী বাহীনি দ্বারা সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশকে মৃত্যু উপত্যকা বানিয়েছিল এই সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। তাদেরকেই নিষিদ্ধ করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, প্রশাসনের রন্ধে রন্ধে মিশে থাকা ফ্যাসিবাদের দোশরদের টেনে বের করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনে ঘাপটি মেরে থেকে ছাত্র-জনতার বিপ্লব নৎসাত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি অন্তবর্তীকালীন সরকার তাদের প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যেমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারি সেক্রেটারী অধ্যাক্ষ শাহাদৎ হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম, সহকারি সেক্রেটারী অধ্যাক্ষ মাহবুবুল আহসান বুলবুল। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহায়মিন, রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারী অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স. মহানগরীর যুব সেক্রেটারী জসিম উদ্দিন সরকার,সহকারি সেক্রেটারী সালাউদ্দিন আহমেদ।

বিষয়সমূহ

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে