রাজনীতি

কখন আ.লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, জানালেন নাহিদ

কখন আ.লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, জানালেন নাহিদ
ছবি: সংগৃহিত

কখন আ.লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, জানালেন নাহিদ

আওয়ামী লীগ ফ্যাসিজমের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং আমরা বলেছি যে, এ মুহূর্তে তাদের রাজনীতি করার সুযোগ নাই। তাদের আদর্শ প্রচার করারও সুযোগ নাই।

‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে এমন মন্তব্য করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। যেখানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় খালেদ মুহিউদ্দীন তাকে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ যেমন সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করেছিল। আপনারাও রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করছেন না কেন?

জবাবে নাহিদ ইসলাম জানান, আমরা সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা যে কোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে অন্যান্য দলগুলোরও এ বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন আছে। সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐকমত্য হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।

নাহিদ বলেন, একটা বিচারপ্রক্রিয়া চলছে। আশা করি এ প্রক্রিয়ার মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারব।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১০ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১০ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে