রাজনীতি

আওয়ামী লীগের প্রচারণা চলবে যুক্তরাষ্ট্র থেকে!

আওয়ামী লীগের প্রচারণা চলবে যুক্তরাষ্ট্র থেকে!
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রচারণা চলবে যুক্তরাষ্ট্র থেকে!

সরকার পতনের পর কিছুদিন নিশ্চুপ থেকে ফের সক্রিয় আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে এখন তুলে ধরা হচ্ছে দলীয় নানা কর্মযজ্ঞ। এবার এসেছে নতুন ঘোষণা। যা থেকে অনুমান করা যায়, আওয়ামী লীগের সামাজিক মাধ্যমের প্রচার-প্রচারণা এবার পরিচালিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সকল কর্মযজ্ঞ কেন্দ্রে জানাতে আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর ছিল। যা বাংলাদেশের গ্রামীণফোন কোম্পানির। এই নম্বরেই হোয়াটসঅ্যাপে দলীয় কার্যক্রম কেন্দ্রে পাঠাতেন নেতাকর্মীরা। আর সেই কর্মযজ্ঞ তুলে ধরা হতো আওয়ামী লীগের ফেসবুক পেজে।

মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগ জানিয়েছে, তাদের সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি পরিবর্তন করা হয়েছে।

নতুন নম্বর দেওয়া হয়েছে- +1(917)5699327। মোবাইল ফোন নম্বরটির কোড বলছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সিমকার্ড।

আওয়ামী লীগের ফেসবুক পেজে বুধবার এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল WhatsApp +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য প্রেরণের অনুরোধ করছি।’

সম্প্রতি মাঠ থেকে উধাও হলেও ফেসবুকে সক্রিয় আছে আওয়ামী লীগ। তার তাদের সকল প্রতিবাদ, বিজ্ঞপ্তিও আসছে দেশের বাইরের বিভিন্ন শাখা থেকে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৪ ঘন্টা আগে