রাজনীতি

আ’লীগের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ: শিবির সভাপতি

আ’লীগের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ: শিবির সভাপতি
ছবি: সংগৃহিত

আ’লীগের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ: শিবির সভাপতি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আ’লীগের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর শাহবাগে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মন্জুরুল ইসলাম বলেন, আজকে ঢাকাজুড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সভা-সমাবেশগুলো এটাই প্রমাণ করে যে, আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। গণরুম গেস্টরুম চাঁদাবাজি এবং নির্যাতনের মাধ্যমে ছাত্রলীগ বিগত ১৬ বছর ছাত্রদের মানবাধিকার হরণে জড়িত ছিল। জুলাই-আগস্ট বিপ্লব তখনই পরিপূর্ণতা পাবে যখন এতগুলো গণহত্যার সঠিক বিচার এবং তদন্তের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার জনরোষের সামনে দেশ ছেড়ে পালিয়েছে। আজ ১০ নভেম্বর, এই দিন স্বৈরাচার এরশাদ তিনজনকে হত্যা করে৷ তার মধ্যে একজন ছিলেন নুর হোসেন। অথচ এই নুর হোসেন যুবদলের কর্মী ছিলেন। তার রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ বিগত ১৬ বছরে স্বৈরাচার হয়ে বসল।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন সাঈদী বলেন, শাহবাগের ইতিহাস আপনারা সবাই জানেন। এখানে প্রথমবারের মতো ইসলামবিরোধী শক্তি মব জাস্টিস তৈরি করে আমাদের মরহুম নেতাদের শহীদ করেছিল।

জামায়াত নেতা বলেন, ইতিহাসের নির্মম পরিহাস এই শাহবাগ থেকে কোটা আন্দোলন উঠে এসে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এটাই আল্লাহর ফয়সালা। আওয়ামী লীগ জুলাই বিপ্লবে ২০০০ এর বেশি মানুষ হত্যা করেছে। এই খুনি হাসিনা ভারতের মাটিতে বসে আবার স্বপ্ন দেখছে ফিরে আসার। আমরা তা শক্তভাবে প্রতিহত করব।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৭ ঘন্টা আগে