রাজনীতি

‘ইয়াবা গডফাদার’ খ্যাত সাবেক এমপি বদি গ্রেফতার

‘ইয়াবা গডফাদার’ খ্যাত সাবেক এমপি বদি গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাবেক এমপি বদি গ্রেফতার

‘ইয়াবা গডফাদার’ খ্যাত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৫। এছাড়া সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেনও বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা যায়, বদিকে কক্সবাজারের টেকনাফ থানায় দায়ের করা হত্যাচেষ্টার একটি গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৮ আগস্ট আবদুল্লাহ নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে বদিসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারের পর বদিকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক তালিকায় পৃষ্ঠপোষক হিসেবে বদির নাম রয়েছে। তালিকায় গডফাদার হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম।

গত দুই মেয়াদে এমপি পদে না থাকলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে বারবার বদি আলোচিত-সমালোচিত হয়েছেন। স্ত্রীকে সামনে রেখে বদিই মূলত সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বজায় রাখেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগও রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির নেতারা আত্মগোপনে চলে যান। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক প্রভাবশালী মন্ত্রী এবং সংসদ সদস্যও।

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

২৫ মিনিট আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

৩৫ মিনিট আগে

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১৩ ঘন্টা আগে