রাজনীতি

`আওয়ামী লীগের তৈরি আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ'

`আওয়ামী লীগের তৈরি আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ'
ছবি: সংগৃহিত

`আওয়ামী লীগের তৈরি আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ'

‘বিগত ১৫ বছর ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯।

তাদের তৈরি আইনের ফাঁদে নিজেরাই আটকে গেছে' বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (২৫ অক্টোবর) শুক্রবার বেলা ১১টায় পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করার সময় তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাকিব বলেন, ‘ছাত্রদল এখন থেকে আর শোডাউনের রাজনীতি বিশ্বাস করে না। শোডাউন থেকে বের হয়ে আসছে ছাত্রদল। কোনও ব্যানার, ফেস্টুন, আধিপত্য বিস্তার করা—এ সবে বিশ্বাস করে না। নতুন ধারার রাজনীতি উপহার দিতে ও বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি পাল্টে ফেলতে আমরা বদ্ধপরিকর। বিগত ১৫ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েও যে সকল কর্মীরা রাজপথ ছাড়েনি এবং দলীয় ভাইয়ের কাছ থেকে মৃত্যু দেখেও হাত ছেড়ে যায়নি এমন কর্মীদের মূল্যায়ন করা হবে।’

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, শাকির আহমেদ, এইচ এম আবু জাফর, যুগ্ম সম্পাদক এম এম মাসুদ, আবদুল জলিল আমিনুল, রিয়াজ আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিচুর রহমান, রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগবিষয়ক সম্পাদক ফিরোজ আলম। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্যসচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেটে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠনসহ আরও ২৯ দফা আছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

২ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে