রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এলডিপি'র আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এলডিপি'র আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এলডিপি'র আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ আলোচনা সভা শুরু হয়।

এসময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আজম জুয়েলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবির ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক।

রাজশাহী মহানগর এডিপি'র সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুজ্জামান (ডাবলু) বলেন, ৭ই নভেম্বর এক ঐতিহাসিক দিন। এদিন সিপাহী জনতা ঢাকার রাজপথে নেমে এসেছিল এবং সেটিই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট। সামনের দিনগুলোতে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দিবেন সেই অনুযায়ী চলবো ও আমরা ধৈর্য ধরে এগিয়ে যাবো।

এলডিপি রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আজম জুয়েল বলেন, '১৯৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছিল। সেখান থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল সেদিন থেকেই এদেশের স্বাধীনতা আবারও পুনর্জীবিত হয়েছিল।

এখন আবারও বাংলাদেশে রাজনৈতিক, অরাজনৈতিক একটি মহল দেশকে বিশৃঙ্খলা করার জন্য পায়তারা চালাচ্ছে, আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এ দেশ আমার-আপনার, আমরাই এদেশকে নতুনভাবে গড়ে তুলবো। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

এছাড়াও এসময় বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি রাজশাহী অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় প্রায় দেড় শতাধিক নেতাকর্মী এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি

সিসিটিভিতে শনাক্ত সন্দেহভাজন জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ব্যাগ, ল্যাপটপ ও ক্যামেরা চুরির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ। এ ঘটনায় নাটোর জেলা পুলিশ, রাজশাহী রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

রাজশাহী বিভাগ

৪ ঘন্টা আগে

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

৬ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৯ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৯ ঘন্টা আগে