রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি
ছবি: ফাইল

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ৮ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর থেকে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে একজন চিকিৎসক জানিয়েছেন।

হার্টে পেসমেকার বসিয়ে বাসায় নেয়ার ছয় দিনের মাথায় তাকে গত চার দিন আগে আবারো জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউ সুবিধাসম্বলিত কেবিনে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, গত চার দিনে বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার হার্ট, লিভারসহ শারীরিক অন্যান্য প্যারামিটার বেশ অস্বাভাবিক। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা নানাভাবে তার চিকিৎসা অব্যাহত রেখেছেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা আরো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, দেশে বেগম জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না। যে কারণে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন। এর আগে বিদেশী চিকিৎসকদের অধীনে ম্যাডামের লিভারসিরোসিস সমস্যা সমাধানে একটি প্রসিডিওর করার পর তিনি বেশকিছু দিন সুস্থ ছিলেন। কিন্তু এখন ঘন ঘন তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তার অবস্থা ভালো নয়। শারীরিক প্রতিটি প্যারামিটারই অবনতির দিকে। আরেকজন চিকিৎসক গতকাল রাতে জানান, বেগম জিয়ার লিভারের জটিলতা বেড়েছে।

গত ৮ জুলাই হাসপাতালে ভর্তি করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন।

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্ররাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২২ জুন গভীর রাতে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পর দিনই তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয়। দুইদিন সিসিইউতে থাকার পর মেডিক্যাল বোর্ড সিসিইউর সব সুবিধা নিয়ে কেবিনে তাকে কয়েকদিন রাখেন। এরপর গত ২ জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে গতবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়েছিল। বেগম জিয়াকে উন্নত চিকিৎসা জন্য বিদেশে পাঠাতে মেডিক্যাল বোর্ড বারবার সুপারিশ করলেও সরকার সেই সুযোগ দিচ্ছে না। সরকারের তরফ থেকে এক্ষেত্রে আইনি বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৮ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে