রাজনীতি

সাবেক এমপি দারা ও মনসুরসহ ২৭০ জনের নামে মামলা

সাবেক এমপি দারা ও মনসুরসহ ২৭০ জনের নামে মামলা
ফাইল ছবি

রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ ও স্বাচিপ নেতা প্রফেসর ডা. মনসুর রহমানসহ ২৭০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস-নাশকতা

রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ ও স্বাচিপ নেতা প্রফেসর ডা. মনসুর রহমানসহ ২৭০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস-নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদাত হোসেন বাদী হয়ে এই দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে ২০০ জনকে। এ মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর ও ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী।

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক এমপি ডা. মনসুর রহমান ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী ও নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগীতাকারীদের হত্যার উদ্দ্যেশ্যে দুর্গাপুর উপজেলা সদরের মেডিকেল মোড়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে বোমাবাজি করে নাশকতা সৃষ্টি করেন আসামীরা।

দুর্গাপুর থানার ওসি এবিএম মাসুদ জানান, বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে মামলার বাদিসহ ছাত্র আন্দোলনে অংশ নেওয়াদের প্রাণনাশের হুমকি অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। এ মামলার এজাহার নামীয় তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

২ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৩ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১১ ঘন্টা আগে