রাজনীতি

দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, বললেন মির্জা ফখরুল

দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, বললেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহিত

দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, বললেন মির্জা ফখরুল

আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। ১৯৭২-১৯৭৫ সালে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিব। এ দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৬ বছরে কোথাও কুপিয়ে-গুলি করে হত্যা করে বিএনপি নেতাকর্মীদের গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে। গায়েবি মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনরোষে স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে গেছে। তাই এখন এসব থেকে আল্লাহর রহমতে বেরিয়ে এসেছে বাংলাদেশ।

জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ বক্তব্য রাখেন।

সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান, জেলা বিএনপির সদস্য খন্দকার আবদুল জব্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহ জাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুজ্জামান বাবলু, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তবারক আলী উপস্থিত ছিলেন।

কাটা হলো উপাচার্যের কক্ষের তালা

রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি কাটা হলো উপাচার্যের কক্ষের তালা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হকের কক্ষের তালা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেটে খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এ তালা খুলে দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

রাজশাহী

৩৯ মিনিট আগে

দুর্গাপূজাকে ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

৩৮১ মণ্ডপে নিরাপত্তা জোরদার দুর্গাপূজাকে ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার আটটি উপজেলায় এবার ৩৮১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি জোরদার করেছে।

সারাদেশ

১ ঘন্টা আগে

দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকিতে: সিভিল সার্জন

স্ক্রিনে অতিরিক্ত টাইম দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকিতে: সিভিল সার্জন

দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপ ও ট্যাবসহ ডিজিটাল ডিভাইস ব্যবহারের পাশাপাশি পেশাগত অসতর্কতার কারণে মানুষের দৃষ্টিশক্তি মারাত্মক ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করেছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে দৃষ্টিসংক্রান্ত সমস্যা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানান তিনি।

রাজশাহী

১ ঘন্টা আগে

সড়কে নৈরাজ্য-চাঁদাবাজি বন্ধ করে যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়তে হবে: রিজভী

চাঁদাবাজি সড়কে নৈরাজ্য-চাঁদাবাজি বন্ধ করে যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়তে হবে: রিজভী

পরিবহন খাতে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটিয়ে সড়কে নৈরাজ্য বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রাজনীতি

১ ঘন্টা আগে

ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

পদ্মা পানি চুক্তি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

১ ঘন্টা আগে

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন গ্রেপ্তার হলেন।

রাজশাহী

১ ঘন্টা আগে