রাজনীতি

প্রত্যেক হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

প্রত্যেক হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়ার আহ্বান ছাত্রশিবিরের
ছবি: সংগৃহীত

প্রত্যেক হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ বহু পুরোনো। ছাত্র রাজনীতি ও প্রভাবের কারণে অনেকেই সিট বঞ্চিত হতেন, অনেকে আবার এক রুম দখল করে রাখতেন। তবে নতুন সরকারের আগমন ও ছাত্রদের বিজয়ের পর বদলে যেতে পারে শিক্ষাঙ্গনের চেহারা। সেক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) নিজেদের অফিসিয়াল পেইজে একটি স্ট্যাটাস দিয়ে এই দাবি করেছে।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সেখানে লেখেন, মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেওয়া হোক। ক্যাম্পাসে কোনো ধরনের হল দখল, সিট দখল সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না।

পরে তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আধিপত্যবাদ ও নিপীড়ন মুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীরা যেসব দাবিগুলো তুলেছিল তার মধ্যে অন্যতম ছিল ছাত্র রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা। ইতিমধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৬ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১০ ঘন্টা আগে