রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের নিন্দা জানালেন জয়

স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের নিন্দা জানালেন জয়
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের নিন্দা জানালেন জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার মায়ের মতো পরিণতি ভোগ করার হুমকি দিচ্ছে সেই ‘একই জনতা’।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেখ হাসিনার সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন।

তিনি আরও বলেন, “সেই একই 'জনতা' কোনোভাবেই তার সৎ পরামর্শ মেনে নিতে পারেনি, উল্টো তারা (জনতা) আমার মায়ের মতো একই পরিণতি ভোগ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুমকি দিয়েছে।”

এর আগে সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, দল হিসেবে আওয়ামী লীগের পুনর্গঠিত হওয়ার পূর্ণ অধিকার রয়েছে, তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগ চাইলেই পুনর্গঠিত হতে পারে, কিন্তু তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে এর পরিণতি ভালো হবে না।’

আওয়ামী লীগ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দলকে পুনর্গঠনের দিকে মনোনিবেশ করার এবং আর কোনো জীবন বিপন্ন না করার পরামর্শ দেন। তিনি বলেন, 'একটি যথাযথ রাজনৈতিক সংগঠনের মতো দলকে পুনর্গঠন করুন। নির্বাচনে অংশ নিন। কিন্তু প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে।’

আওয়ামী লীগের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সাখাওয়াত হোসেন এ দেশে দলটির অবদানের কথা স্বীকার করেন। তিনি বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ দল এবং আওয়ামী লীগের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। এক সময় এই দলই ছিল বাঙালির আশা। ব্যক্তিগত কারণে '৫২, '৬৯ সালের আন্দোলন ও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে ধ্বংস করবেন না।’

স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের প্রতিবাদে ও তার পদত্যাগের দাবিতে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সোমবার সন্ধ্যায় রাজধানীসহ অন্যত্র বিক্ষোভ করে।

এছাড়াও তার পদত্যাগের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৫ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৫ ঘন্টা আগে