রাজনীতি

বিএনপির প্রষ্ঠিাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

বিএনপির প্রষ্ঠিাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা
ছবি: ফাইল

বিএনপির প্রষ্ঠিাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

আজ (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বাণীতে তারেক রহমান বলেন, আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। নির্বাসিত গণতন্ত্র আদায়ে নির্দিধায় অকাতরে জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতাকর্মী।

৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়। আমি বেগম খালেদা জিয়াকে জানাই সশ্রদ্ধ সালাম।

তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভুমিকা রাখবে। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত দলের যে সমস্ত নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন ও দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদের করাল গ্রাস এবং সম্প্রতি ছাত্রজনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং সম্প্রতি পূর্বাঞ্চলের বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।

'এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মত প্রকাশ, সংবাদ পত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড়যুগ ব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনসহ সকল পৈশাচিকতা মুক্ত একটি সুস্থির-শান্তিময় নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ে তোলা। দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়।'

জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মুল লক্ষ্য বলে জানান তারেক রহমান।

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৭ মিনিট আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১২ ঘন্টা আগে