রাজনীতি

‘জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করবে ছাত্রশিবির’

‘জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করবে ছাত্রশিবির’
ছবি: সংগৃহীত

‘জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করবে ছাত্রশিবির’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও ইসলাম রক্ষার জন্য জীবন বা রক্তের কোনো মায়া নেই। ছাত্রশিবিরের প্রতিটি কর্মী সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত।’

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বগুড়া শহরের টিটু মিলায়তন অডিটোরিয়ামে অনুষ্ঠিত বগুড়া অঞ্চলের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বগুড়া শহর শাখার সভাপতি রেজোওয়ানুল ইসলামের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এই সমাবেশ শুরু হয়।

বক্তব্যের শুরুতে মঞ্জুরুল ইসলাম শহীদদের জান্নাতের উচ্চ মর্যাদা এবং আহতদের সুস্থতা কামনা করেন। এরপর তিনি বর্তমান সরকারের ১৫ বছরের অপশাসন, শিক্ষাব্যবস্থার ধ্বংস এবং বিচারব্যবস্থার অবনতির কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকার দেশের স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে এবং বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তবে জুলুমের ক্ষমতা চিরস্থায়ী নয়, প্রকৃতির নিয়মে জালিমরা একদিন ক্ষমতা হারাবে।’

তিনি সাথীদের দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় তাকওয়াবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কিয়ামুল লাইল ও সিয়ামুন নাহার পালনের গুরুত্ব তুলে ধরেন।

মঞ্জুরুল ইসলাম ক্যাম্পাসে শান্তি প্রতিষ্ঠার জন্য ছাত্রশিবিরের ভূমিকা এবং অসহায় ছাত্রদের সহায়তার কথা বলেন।

বগুড়া শহর জামায়াতে ইসলামী ও বিভিন্ন জেলা ও শহরের নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন। বিকেলে, একই মিলনায়তনে বগুড়া অঞ্চলের সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১৪ মিনিট আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১৬ মিনিট আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৩০ মিনিট আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৫৮ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

২ ঘন্টা আগে