রাজনীতি

রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, রাজনৈতিক বিষয় : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, রাজনৈতিক বিষয় : নাহিদ ইসলাম
ছবি: সংগৃহিত

রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, রাজনৈতিক বিষয় : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক নয়, এখন এটি রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা সবাই জানি, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে আমরা সেইসময় বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই সরকার গঠন করেছিলাম।

‘কিন্তু আমাদের যদি মনে হয়, এই সেট-আপে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনা কার্যক্রম ব্যহত হচ্ছে অথবা জনগণ এই সেট-আপে অসন্তুষ্ট, তাহলে এই সেট-আপ নিয়ে আমরা ভাবব।’

রাষ্ট্রপতি নিয়ে চলমান বিতর্ক নিয়ে তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এ প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটা একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত।’

তাই, ‘রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে’ এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে বলে মনে করেন তিনি। বিভিন্ন অংশীজনদের সাথে সেই আলোচনা ইতোমধ্যে চলছে বলেও জানান।

তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত আসবে।

নাহিদ ইসলাম আরো বলেন, রাষ্ট্রপতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার ‘রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শৃঙ্খলা’, এই তিনটি বিষয়কে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘এটি-ই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি।’

সাবেক সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত ইস্যুকে ঘিরে রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন অনেকেই। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাতভর এ নিয়ে বিক্ষোভও হয়েছে।

তথ্য উপদেষ্টা সেই বিক্ষোভ কর্মসূচিকে উদ্দেশ করে বলেন, ‘বঙ্গভবন বা অন্য কোথাও বিক্ষোভের প্রয়োজন নেই। জনগণের মেসেজ আমরা পেয়েছি।’

তিনি এখন সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন যে বর্তমানে নানা ধরনের ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে’। সেই ষড়যন্ত্রকারীরা যেন কোনো সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সাবধান করেন তিনি।

সূত্র : বিবিসি

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

২২ মিনিট আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

২৪ মিনিট আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৪ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৭ ঘন্টা আগে