রাজনীতি

চট্টগ্রামে শিবির সভাপতিকে অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার

চট্টগ্রামে শিবির সভাপতিকে অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার
ছবি: সংগৃহীত

ফটিকছড়িতে শিবির সভাপতিকে অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার

চট্টগ্রাম জেলা পূর্বের ছাত্রশিবিরের সভাপতি রাশেদ চৌধুরীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে বলে
নিশ্চিত করেছে ছাত্রশিবির ও জামায়তের স্থানীয় নেতারা।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর একইদিন রাত সাড়ে ৮টার দিকে তাকে উপজেলার জাফত নগর ইউপির জাহানপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন সিকদার।

তিনি বলেন, আজকে ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলনে অতিথি হিসেবে রাশেদ চৌধুরী আসেন। কর্মী সম্মেলন শেষে তিনি সন্ধ্যা সাতটার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝংকার মোড়ে যান। সেখান থেকে তার মোটরসাইকেলের পিছনে দুজন সন্ত্রাসী উঠে পড়ে। পরে পিছন থেকে অস্ত্র ঠেকিয়ে তাকে নিয়ে যাচ্ছিল।

এমন সময় আজাদী বাজার ফেলে যাওয়ার পর মানুষজন দেখলে সে গাড়ি ফেলে দৌড় দেয়। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আমাদের খবর দেয়।

তিনি বলেন, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা থানায় গিয়েছি মামলা প্রক্রিয়াধীন আছে। যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। এখন ইউএনওর কাছে যাচ্ছি।

অপহৃত শিবির নেতা রাশেদুল ইসলাম বলেন, আমাকে নাজিরহাট থেকে আমার পরনে থাকা পাঞ্জাবি মুখে পেচিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আমাকে জাহানপুর এলাকার একটি কবরস্থান থেকে উদ্ধার করেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক বলেন, এ ধরনের ঘটনা সারা দেশের মধ্যে আশনি সংকেত। স্বৈরাচারীর সহযোগী সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় না আনলে দেশ আবার স্বৈরাচারের কবলে পড়বে।

এ বিষয়ে জানতে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হুদা এবং তদন্ত ওসি আবু জাফরকে একাধিকবার কল দিলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ ঘটনার পর তার সন্ধান মিলেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানা যাবে।

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৩ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৬ মিনিট আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১ ঘন্টা আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে