রাজনীতি

বিএনপি-জামায়াত আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত-শিবির-বিএনপির জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।

সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিবির-ছাত্রদল-বিএনপি-জামায়াত জঙ্গি এবং তারা দেশের উন্নয়নকে ব্যাহত করতে আমাদের ওপর তাদের থাবা দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেশব্যাপী তাণ্ডব সম্পূর্ণভাবে একটি জঙ্গি কর্মকাণ্ড।

তিনি বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এর উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা।

কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানোয় তিনি বিএনপি-জামায়াত চক্রের কঠোর সমালোচনা করেন।

শেখ হাসিনা বলেন, আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে।

তিনি বলেন, বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে। সবাই সম্মানের চোখে দেখে। আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, এদের উদ্দেশ্য এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশকে সেবা দেয় ও মানুষের জীবন মান উন্নত করে, তা ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশকেই ধ্বংস করে ফেলা।

আজ বিকেলে গণভবনে ছাত্রলীগের নারী নেত্রীদের সাথে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, দিনরাত পরিশ্রমে বাংলাদেশ যে সম্মান অর্জন করেছে, তা তারা ধূলিস্যাৎ করেছে। এটি অত্যন্ত পরিতাপের বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, তারা একের পর এক সরকারি স্থাপনা ধ্বংস করেছে যা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছিল। আমার প্রশ্ন হল ধ্বংসের মাধ্যমে তারা কার উদ্দেশ্য পূরণ করেছে।

তথাকথিত আন্দোলন চালিয়ে যেতে তারা কোথা থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,তারা টাকা কোথা থেকে পেল? তাদের প্রতিদিনের আন্দোলন চালাতে কে তাদের টাকা দিল?

সূত্র : বাসস

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

হাম হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

সারাদেশ

২০ মিনিট আগে

হেতেমখাঁ-বর্ণালী সড়ক

সম্পন্ন হলো উন্নয়ন কাজ হেতেমখাঁ-বর্ণালী সড়ক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন

রাজশাহী

২২ মিনিট আগে

৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

দীর্ঘ সময় ধরে পণ্যমূল্য বাড়তে থাকায় নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন আয়ের পরিবার ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীলদের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফের পূর্বাভাসে অবনতির ধারাও স্পষ্ট। সংস্থাটি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে ৪ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করলেও জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং অক্টোবরে আরও কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সময়ে মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।

স্পেশাল ফিচার

৩৮ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৪ ঘন্টা আগে