রাজনীতি

সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ছাত্রশিবির

সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ছাত্রশিবির
ছবি: সংগৃহিত

সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ছাত্রশিবির

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গত ৭ আগস্ট শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৩ আগস্ট পর্যন্ত চলবে। প্রয়োজনে আরও সময় বাড়ানো হবে।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশের প্রতিটি শাখার সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জেলা, উপজেলা ও থানা শহরের অলিতে গলিতে, রাস্তায়, বাসার সামনে, মার্কেটের সামনে ময়লা আবর্জনা হাতে হাত রেখে মুখে মাস্ক এবং হাতে গ্লাবস পরে পরিষ্কার করছে। এ ছাড়া এলাকার হাট-বাজারগুলোতেও পরিচ্ছন্নতা অভিযান পালন করছে নেতাকর্মীরা।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম কর্মসূচি সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, “এদেশে আমাদের। আমরা সকলে মিলে একটা সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নিরাপদ শহর গড়ে তুলতে হবে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে, মানুষে মানুষে বৈষম্য দূর করতে আমাদের শত শত তরুণ জীবন দিয়েছেন। একটি বৈষম্যহীন ও নিরাপদ দেশে গড়ার স্বপ্ন নিয়ে তারা যে আন্দোলন করে নিজের জীবন দিয়ে গেছেন, তাদের সেই স্বপ্ন পূরণ করতে আমাদের হাতে হাত ও কাঁধে কাঁধে রেখে কাজ করে যেতে হবে। যতদিন না আমাদের শহর পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন হবে, ততদিন আমাদের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে।”

এ ছাড়া দীর্ঘমেয়াদে বিজয়ের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে দেশ মেরামতের যে কর্মসূচি আমাদের তরুণরা পালন করছে, তাদের সেই কাজে ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তিকে সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৮ ঘন্টা আগে