রাজনীতি

চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে: ফখরুল

চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে: ফখরুল
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে: ফখরুল

চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে চীনের যে সহযোগিতা তাও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বুধবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ নেন।

বৈঠকের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকের বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি বাংলাদেশের প্রতি চীনের যে প্রতিশ্রুতি উন্নয়নের জন্য, সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে স্পষ্ট করে বলেছেন তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ-রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন। এখনও দিচ্ছেন।

বিএনপি মহাসচিব বলেন, চীন বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটাও আমরা এপ্রিশিয়েট করছি। বিশেষ করে অনুন্নত ও উয়ন্ননশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছে সেটার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।

তিনি আরও বলেন, চীন মনে করে বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা দৃঢ় থেকে দৃঢ়তার হবে। দেশের উন্নয়নের জন্য যে সহযোগিতা তা আরও বৃদ্ধি পাবে। আমরাও বিশ্বাস করি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। পারস্পরিক আস্থা-বিশ্বাসের ওপর ভিত্তি করে সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১১ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১১ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১৩ ঘন্টা আগে