রাজনীতি

শুক্রবার বিভিন্ন স্থানে জামায়াত-শিবির সহিংসতা চালিয়েছে: কাদের

শুক্রবার বিভিন্ন স্থানে জামায়াত-শিবির সহিংসতা চালিয়েছে: কাদের

জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি খুলনা ও হবিগঞ্জের সংঘর্ষের বিষয়টি তুলে ধরেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। এ দিন দিনভর দেশের বিভিন্ন স্থানে যে সংঘর্ষ হয়েছে, তাকে ‘আন্দোলনের নামে জামায়াত-শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে।

তিনি বলেন, এরা খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা করে পুলিশের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এছাড়াও জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।

কাদের বলেন, এদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই। একই সাথে দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২৫ মিনিট আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৩০ মিনিট আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩২ মিনিট আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে