রাজনীতি

১৫ আগস্ট সামনে রেখে জয়ের ভিডিও বার্তা

১৫ আগস্ট সামনে রেখে জয়ের ভিডিও বার্তা
সজীব ওয়াজেদ জয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

১৫ আগস্ট সামনে রেখে জয়ের ভিডিও বার্তা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

রোববার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তাটি দেন তিনি।

ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ বলেন, আপনারা জানেন, আপনারা দেখেছেন, জাতির  জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমার পুরো পরিবারকে হত্যা করা হয়। যে বাসায় ৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি। যে বাসা এতদিন উনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে।

জয় বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না। আজকে পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ১৫ আগস্ট। সেই কালরাত, যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয়। আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন।

এই যে বাংলাদেশে বাস করছেন এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতার জন্য, আমার পরিবারের জন্য।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৩ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৭ ঘন্টা আগে