রাজনীতি

কোটা সংস্কার আন্দোলন

সমন্বয়কদের তুলে নেয়ার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

সমন্বয়কদের তুলে নেয়ার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহিত

সমন্বয়কদের তুলে নেয়ার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের’ কয়েকজন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ পাওয়া যায়। এদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

ছাড়া পাওয়ার পর তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাহিনী তাদের তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে।

তবে আন্দোলনের সমন্বয়কদের তুলে নেয়ার কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ছাত্রনেতাদের কাউকে অ্যারেস্ট (গ্রেফতার) করিনি। বরং তারাই লুকিয়ে রয়েছে।’

তিনি বলেন, ‘তারা যে নানা ডাইমেনশনাল (মাত্রিক) আতঙ্কে আছে, এটাও তারাই বলছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, সরকার তাদের সবসময় আশ্বস্ত করেছে যে তোমাদের দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে। তোমরা এখন (আন্দোলন) উইথড্র করো।’

ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী দল ও গোষ্ঠী আন্দোলনকারীদের উৎসাহ ও প্ররোচনা দিচ্ছে উল্লেখ করে সে জায়গা থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও আন্দোলনকারী নেতাদের কেউ যদি নিরাপত্তা চায়, তবে তাদের নিরাপত্তা দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র : বিবিসি

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

২ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

৩ ঘন্টা আগে