রাজনীতি
বিএনপি ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
বিএনপি ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি বলে সবার আগে বাংলাদেশ বললেও তারা ভারতকে ভয় পাচ্ছে।
শনিবার (০৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। সবার আগে বাংলাদেশ বললেও যদি ভারতকে ভয় না পেতো তাহলে ভারত যেগুলো করেছে সেগুলো সরিয়ে ফেলেছে। যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না বলেও প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সঙ্গে ভারত প্রতক্ষ্য বা পরক্ষ ভাবে সম্পর্কিত ছিল। সেই জড়িত থাকার ইতিহাস এই জুলাই জাদুঘরে পাবেন না। পুরো জাদুঘর ঘুরলেও মনে হবে না এটার সঙ্গে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষ করে ভারত। সেই ইতিহাসটা সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা জাদুঘর পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। এর আগে সর্বসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম।




