রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল সঙ্গে স্ত্রীও

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল সঙ্গে স্ত্রীও
ছবি: সংগৃহিত

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল সঙ্গে স্ত্রীও

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর সফর করে থাকেন। তারই ধারাবাহিকতায় তিনি আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৫ টায় তিনি সিঙ্গাপুরে পৌঁছেছেন । আগামী ৬ই সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসার জন্য বিএনপির মহাসচিব সে দেশেই অবস্থান করার কথা জানা গেছে।

সিঙ্গাপুর বিএনপির সভাপতি জনাব শামসুর রহমান পিলিপ ও সাধারণ সম্পাদক জনাব কামরুল হোসেন মহাসচিব কে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট হতে রিসিভ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান রবিন, সহ-সভাপতি জনাব লোকমান হোসেন, মোহাম্মদ খান যুগ্ম সম্পাদক মো. আজাদ হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ইসলাম, অর্থ সম্পাদক জনাব মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মো. সুমন, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় সংসদের সদস্য মো. আব্দুর রহিম সহ সিঙ্গাপুর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা।

গতকাল (রোববার) রাত ১১টা ৫৫ মিনিট সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন, সঙ্গে তার স্ত্রীও আছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। চিকিৎসকের সঙ্গে তাদের পূর্ব নির্ধারিত শিডিউল আছে।

এর আগে গত মার্চে কারামুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৯ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১০ ঘন্টা আগে