রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

ছাত্র-জনতার বিপ্লবের মাস না পেরুতেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধ্বংস করার জন্য পতিত স্বৈরাচার বিদেশে বসে তার দেশীয় এবং আন্তর্জাতিক সেবাদাসদের নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি, প্রতিবিপ্লব, মিডিয়া ক্যু, জনপ্রশাসনে নৈরাজ্যসহ নানা ষড়যন্ত্র করে বাংলাদেশে নতুন নির্বাচনের পথে বাঁধাসৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামে আয়োজিত দলের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গোলাম পরওয়ার বলেন, জনগণ, ছাত্র-জনতা ও রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে এই চক্রান্ত প্রতিহত করতে মাঠে আছে।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার ছাত্র জনতার বিপ্লবে হাজারো শহীদদের স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি সুষ্ঠু নির্বাচন করতে সর্বনিম্ন যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান।

সমাবেশে জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন প্রমুখ।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে