রাজনীতি

বিএনপি নেতাদের সাথে ভারতের হাইকমিশনারের যা কথা হলো

বিএনপি নেতাদের সাথে ভারতের হাইকমিশনারের যা কথা হলো
ছবি: সংগৃহিত

বিএনপি নেতাদের সাথে ভারতের হাইকমিশনারের যা কথা হলো

বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন।

এ সময় ভারত-বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিভাবে আরো গভীর করা যায়, দৃঢ় করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সাথে তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের যে সমস্যাগুলো তা তুলে ধরেছি। পানির সমস্যার কথা বলেছি, আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন তা বলেছি। আমাদের যে সিকিউরিটি এ বিষয়টাও আছে। তারা বলছেন যে তারা এই বিষয়গুলোর প্রতি সজাগ এবং তারা চেষ্টা করছেন সমন্বয় করার জন্য।’

মির্জা ফখরুল বলেন, ‘তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সাথে আরো সম্পর্ক দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কে আরো কিভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।’

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৩ ঘন্টা আগে