রাজনীতি

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র রিমান্ড শেষে কারাগারে

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র রিমান্ড শেষে কারাগারে
ছবি: সংগৃহিত

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র রিমান্ড শেষে কারাগারে

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে এই আদেশ দেন আদালত।

সাতদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১০ অক্টোরব) তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. সোহেল রানা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন গত ৪ অক্টোবর তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ। এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

২ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে